ফেনী
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫২
, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ভিটামিন ‘ডি’ স্বল্পতার কারণে করোনায় মৃত্যু বেশি : গবেষণা

যাদের শরীরে ভিটামিন ‘ডি’ স্বল্পতা রয়েছে তাদের করোনাভাইরাসে মারা যাওয়ার ঝুঁকি বেশি বলে জানিয়েছেন একদল গবেষক। তারা বলছেন, সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছে সূর্যের আলোবঞ্চিত ‘নর্ডিক’ দেশগুলো।

যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতাল ফাউন্ডেশন ট্রাস্ট ও ইংল্যান্ডের ইস্ট অ্যাঙ্গলিয়া বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণার পর তারা এমনটি বলছেন। গবেষণা তারা দেখতে পেয়েছেন যে, করোনার সংক্রমিত হওয়া মৃত্যুর সঙ্গে ভিটামিন ‘ডি’র মাত্রার উল্লেখযোগ্য সম্পর্ক আছে। ইউরোপের ২০টি দেশে করোনায় মৃত্যুর হারের সঙ্গে ভিটামিন ‘ডি’ স্বল্পতার কারণ বের করার চেষ্টার করেন তারা।

গবেষকরা বলছে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ভিটামিন ‘ডি’ সাপ্লিমেন্ট দেয়ার পরামর্শ দেয়া যেতে পারে। তবে ওই গবেষণার পিয়ার রিভিউ করা হয়নি।

এর আগেও এক গবেষণায় এমন দাবি করে বলা হয়েছিল, ভিটামিন ‘ডি’ পর্যাপ্ত থাকলে রেসপিরেটরি সংক্রমণের ঝুঁকি কম থাকে। চলতি মাসের শুরুর দিকে ট্রিনিটি কলেজ ডাবলিন এক গবেষণায় জানায়, সংক্রমণের সময় রেসপিটেরি সংক্রমণ ঠেকাতে এবং রোগপ্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গবেষকরা জানান, যারা ভিটামিন ‘ডি’ সাপ্লিমেন্ট গ্রহণ করে তাদের বুকে সংক্রমণের ঝুঁকি অর্ধেক কমে যায়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!