ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫২
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

মহানবীর রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কথা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাতে মদিনায় মসজিদে নববীতে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন। চার দিনের এক সরকারি সফরে বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী এই মসজিদে এশার নামাজ আদায় করেন এবং বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।

এর আগে, তিনি সৌদি আরব এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রিয়াদ থেকে পবিত্র মদিনা নগরীর প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে পৌঁছান।

প্রধানমন্ত্রী আজ সকালে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন এবং দুপুরে সেখানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পরে প্রধানমন্ত্রী আজ রাতে এশার নামাজের পর মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন।শেখ হাসিনা আগামীকাল দেশের উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন।

সৌদি বাদশাহ এবং দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী সৌদি আরবে চার দিনের এক সরকারি সফরে মঙ্গলবার রিয়াদে পৌঁছান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!