ফেনী
শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৮
, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

‘মার্কিন ও ইসরাইলি পরমাণু অস্ত্র সবার জন্য হুমকি’

৭৫ বছর আগে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমায় কেঁপে উঠেছিল জাপানের হিরোশিমা ও নাগাসাকি।

মার্কিন ও ইসরাইলি পরমাণু অস্ত্র এখন গোটা পশ্চিম এশিয়াকে হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ। বৃহস্পতিবার জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা হামলার বার্ষিকী উপলক্ষে তিনি এ কথা বলেছেন। খবর ইরনার।
বিশ্ববাসী পারমাণবিক দুঃস্বপ্নের অবসান চায় উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৭৫ বছর আগের ঠিক এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র নিরপরাধ মানুষের ওপর পরমাণু বোমা ফেলে কলঙ্কিত হয়েছে, তারাই বিশ্বে প্রথম ও একমাত্র পরমাণু বোমা ব্যবহারকারী দেশের কলঙ্ক গায়ে মেখেছে।
জাভেদ আরও বলেন, ইহুদিবাদী ইসরাইল পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্রের বড় মজুদ গড়ে তুলেছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের এই পারমাণবিক অস্ত্র গোটা অঞ্চলের জন্যই হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!