ফেনী
সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৬
, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

মেসির জাদুতে সরাসরি বিশ্বকাপে আর্জেন্টিনা

 

রাজীব হাসান-জাদুকর তাঁর রহস্যময় হ্যাট থেকে আসল বিস্ময়টা বের করে আনলেন একেবারে প্রদর্শনীর শেষে। পুরো পাহাড় বোঝা একা বয়ে নিলেন কাঁধে। লিওনেল মেসি, আর্জেন্টিনার গায়ে তাঁর সম্ভাব্য শেষ ম্যাচ খেলতে নেমে গড়লেন নতুন ইতিহাস। ছাইভস্ম থেকে জেগে ওঠা ফিনিক্স পাখি। মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা।

ড্র করলেও হয়তো বাদ পড়ে যেতে হবে, জিতলেও সরাসরি নিশ্চিত নয় বিশ্বকাপ—এমন কঠিন সমীকরণ ছিল আর্জেন্টিনার সামনে। ছিল ইকুয়েডরের পর্বতচূড়ায় খেলার কঠিনতম চ্যালেঞ্জ। যেখানে আর্জেন্টিনার সর্বশেষ জয় ছিল ১৬ বছর আগে। পুরো পর্বতমালা আর্জেন্টিনার কাঁধে চাপিয়ে দিয়ে ম্যাচের মাত্র ৪০ সেকেন্ডে গোল করল ইকুয়েডর! আর্জেন্টিনা তখন ১৯৭০ বিশ্বকাপের পর প্রথম বাছাইপর্বে ছিটকে যাওয়ার ফাঁদে।

মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা। ছবি: এএফপিএই অবস্থায় দ্রুত গোল না পেলে মানসিকভাবেই ভেঙে পড়ত আর্জেন্টিনা। বলের অস্বাভাবিক আচরণের সঙ্গে মানিয়ে নিয়ে ইকুয়েডর পাল্টা আক্রমণে আরও কয়েকবার ত্রাসও ছড়াল। সেই চাপ থেকে দলকে বের করে আনতে জাদুকরি কিছু একটা করতেই হতো মেসিকে। মেসি পারবেন? নাকি রাশিয়া বিশ্বকাপটা মেসিকে ছাড়াই দেখতে হবে? ভাষ্যকারের গলাও তখন কাঁপছে।

১২ মিনিটে জন্ম নিল প্রথম জাদুকরি মুহূর্তটি। ড্রিবল করে বল বাড়ালেন বাঁ প্রান্তে থাকে অ্যাঙ্গেল ডি মারিয়া দিকে। দারুণ বোঝাপড়ায় ওয়ান-টু। ডি মারিয়ার বাড়িয়ে দেওয়া বলে বক্সের ভেতর থেকে সেই চেনা বাঁ পায়ের শট। উদ্‌যাপন করার সময় অতটা নেই। বল নিজেই জাল থেকে কুড়িয়ে বসালেন সেন্টারে।

২০ মিনিটে এবার মেসির একার জাদু। ইকুয়েডর ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে নিয়ে বক্সের বা প্রান্তে ঢুকে জোরালো কিন্তু মাপা শটে ক্রসবারের নিচ দিয়ে পাঠালেন জালে। ২-১!

এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই আর্জেন্টিনা। অন্তত ২ গোলের লিড তো চাই। সেটাও এনেই দিয়েছিলেন প্রায়। ৩২ মিনিটে দুর্দান্ত থ্রু বল। ডি মারিয়া রক্ষণের ফাঁদ গলে বেরিয়েও গেলেন। সামনে কেবল গোলরক্ষক। কিন্তু বলটা চিপ করতে পারলেন না ডি মারিয়া।

প্রথমার্ধ সেখানেই শেষ। কিন্তু পর্বতচূড়ার অক্সিজেনের ঘাটতি ৬০ মিনিটের ক্লান্তি এনে দিয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে ইকুয়েডর আরও গোছালো আক্রমণ শুরু করল। ২-২ ড্র হলেও বিপদে পড়বে আর্জেন্টিনা। এবার ৬২ মিনিটে বক্সের মাথায় বল পেয়ে তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল ভাসালেন হাওয়ায়। বোকা বনে গেলেন লাইন থেকে বেশ সামনে দাঁড়িয়ে থাকা অপ্রস্তুত গোলরক্ষক। হ্যাটট্রিক! বার্সেলোনার জার্সিতে ৩৯টি হ্যাটট্রিক করেছেন। আর্জেন্টিনার জার্সিতেও চারটি। কিন্তু ক্যারিয়ারের ৪৪তম হ্যাটট্রিকটি মেসি ভুলবেন না কখনো।

বদলি হিসেবে নামা ইকার্দি যোগ করা সময়ে সহজ সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান বড় হতে পারত। নতুন তারকা দিবালা মাঠে নামার সুযোগই পেলেন না। না হয়ে ভালো হলো বরং। ম্যাচটি পরিপূর্ণভাবে হয়ে গেল মেসি শো। আজকের দিনের জন্য মেসি একাই যেন হ্যারি হুডিনি, নয়তো ডেভিড কপারফিল্ড। যেদিন মেসির নিন্দুকেরাও মুখে যা-ই বলুন, মন থেকে প্রবল করতালি দিয়ে বলছেন, ব্রাভো, ব্রাভো!

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!