ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৮
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

রামপুরে ১৩ জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীর কারাদন্ড

শহর প্রতিনিধি:ফেনী শহরের রামপুরে শহীদ শহীদ উল্লাহ কায়সার সড়ক সংলগ্ন ভুইয়া বাড়ি সড়কের রৌশন মঞ্জিলে বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন।এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় জুয়া খেলার সময় আটক করা হয় ১৩ জনকে। আরো জব্দ করা হয় দুই পিস ইয়াবা। আটককৃতরা হলেন সাখাওয়াত হোসেন (২৫), মফিজুর রহমান (৫২), মোঃ আনোয়ার হোসেন (৩৬), এনামুল হাওলাদার (৩৭), মোঃ মহিউদ্দীন (৪৬), মোঃ মানিক (২৮), মোঃ ইউছুফ (৪০), মোঃ আব্বাস (৩২), মোঃ সুমন (২৬), নুরুল আলম (৩৫), মোঃ বাদশা (৩৫), আলী হোসেন (৩৬) ও মোঃ মাইনুউদ্দিন (৩৯) । আটক প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন আদালত।

received_10216430240977907

মূলত এই রৌশন মঞ্জিল বাড়িটি দেহ ব্যবসা, জুয়া ও মাদক সেবনের কাজে ব্যবহার করা হত।বাড়িটির সামনে জেনী স্টোর নামের এক কনফেকশনারী দোকানে গ শ্রেণীর মাদকদ্রব্য যৌন উত্তেজক ট্যাবলেট রাখার অপরাধে দোকানি মোঃ মাঈন উদ্দিন (৩৫)কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।এই দোকান থেকেই সরবরাহ করা হত যৌন উত্তেজক ট্যাবলেট, মাদক সেবনের ফয়েল ইত্যাদি। অভিযানের এক পর্যায়ে সেখানে হাজির হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি.কে. এম. এনামুল করিম।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ,জেলা স্বাস্থ্য পরিদর্শক সুজন বড়ুয়া ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!