ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৪
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে এই ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিকদের এই সংগঠন।

পরিবহন শ্রমিকদের আট দফা হচ্ছে সড়ক দুর্ঘটনায় সব মামলা জামিনযোগ্য করা, শ্রমিকের অর্থদণ্ড ৫ লাখ টাকা করা যাবে না, সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, ড্রাইভিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণি করা, ওয়েস্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল করা, সড়কে পুলিশ হয়রানি বন্ধ করা, শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়া ও লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনিয়ম বন্ধ করা এবং যানবাহন নিবন্ধনের সময় শ্রমিকের নিয়োগপত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সত্যায়িত থাকার ব্যবস্থা রাখা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, তাঁরা ২৬ অক্টোবর পর্যন্ত সরকারকে এসব দাবি মানার জন্য সময় বেঁধে দেয়। স্মারকলিপিও দেওয়া হয়েছিল। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি। রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার জন্য সারা দেশের পরিবহন শ্রমিকেরা কর্মবিরতি পালন করবে।
নিজেদের দাবি আদায়ে শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সমাবেশে নেতারা বলেন, ফেডারেশন দীর্ঘদিন ধরে যুগোপযোগী আধুনিক ও উন্নত সড়ক পরিবহন আইন প্রণয়নের দাবি করে আসছে। ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ হয়েছে। আইনের বেশকিছু ধারা শ্রমিকস্বার্থের বিরোধী। আইনে সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গণ্য না করে অপরাধ হিসেবে গণ্য করে জামিন অযোগ্য করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!