ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪০
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

শাস্তি পেলেন তামিম-লিটন

ক্রীড়া প্রতিবেদক-কাল রংপুর রাইডার্সের ইনিংসের ১৭তম ওভারের ঘটনা। রশিদ খানের বলে রবি বোপারার বিপক্ষে কট বিহাইন্ডের জোরালো আবেদন করে কুমিল্লা ভিক্টোরিয়ানস। আম্পায়ার র‌্যানমোর মার্টিনেজ তাতে সাড়া না দিলে আপত্তি জানান কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল ও উইকেটকিপার লিটন দাস। ম্যাচ শেষে এ ঘটনায় শাস্তি পেয়েছেন দুজনই।

শাস্তি হিসেবে তামিম-লিটনকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দুজনের নামের পাশে যোগ হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। আর এক পয়েন্ট যোগ হলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন জাতীয় দলের এই দুই ক্রিকেটার।
আবেদনে সাড়া না দেওয়ার পর তামিম ও লিটনের প্রতিক্রিয়া আম্পায়ারদের কাছে বাড়াবাড়ি মনে হয়েছে। ম্যাচ শেষে ম্যাচ রেফারির কাছে দায় স্বীকার করে নেওয়ায় তাঁদের আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!