ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৫
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ৯ ফেব্রুয়ারি

শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ৯ ফেব্রুয়ারি

ঢাকা অফিস: মান নিয়ে প্রশ্ন ওঠায় স্থগিত হওয়া ভিটামিন ‘এ’ক্যাম্পেইন আগামী ৯ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। মূলত রাতকানা রোগ প্রতিরোধের জন্য ১৯৯৪ সাল থেকে দেশের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি চিঠি ইতোমধ্যেই জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালকের কাছে পৌঁছেছে।

গত ১৯ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে শিশুদের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে মান নিয়ে প্রশ্ন ওঠায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ ক্যাম্পেইন স্থগিত করে। জানা গেছে, ইতোমধ্যে এ বিষয়ে গঠিত স্বাস্থ্য অধিদপ্তরের গঠন করা কমিটির প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এর আগে গত ডিসেম্বরে এই ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও বার্ষিক পরীক্ষা, জাতীয় নির্বাচনসহ নানা কারণে তা পিছিয়ে যায়।

জাতীয় পুষ্টি কর্মসূচির আওতায় প্রতি বছর দুবার ৬-১১ মাস বয়সী শিশুকে নীল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। এবার ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!