ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৪
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

সরকার মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করছে সরকার-এনামুল হক শামীম

বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন,‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। শনিবার দুপুরে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার উপর দিয়ে প্রবাহিত মুহুরী নদীর ভাঙন এলাকা উত্তর শ্রীপুর ও ঘণিয়ামোড়া পরিদর্শন শেষে ফুলগাজী বাজারে আওয়ামী লীগ আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।


উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলিমের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাবেক সাংসদ ফরিদুন্নাহার লাইলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম।
পরিদর্শনকালে উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর বাঁধ নির্মাণে ৮শ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়ে দ্রততম সময়ে নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার ব্যক্তির মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন উপমন্ত্রী।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!