ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৭
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সিনহা হত্যায় কেউ ছাড় পাবে না

সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সিনহা রাশেদ খান হত্যায় পুলিশের যে বা যারা জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এই হত্যাকাণ্ডের সঙ্গে কক্সবাজারের এসপির কোনো সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মন্ত্রী।শুক্রবার ধানমন্ডিতে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। তার ওপর গুলি চালান বাহারছড়া ফাঁড়ির দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর লিয়াকত। এই ঘটনায় বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ২০ জনকে প্রত্যাহার করা হয়েছে। সিনহার বোনের দায়ের করা মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমারসহ নয়জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে ওসি প্রদীপসহ আত্মসমর্পণ করে সাতজন কারাগারে গেছেন। এর মধ্যে তিনজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলাটি তদন্ত করছে র‌্যাব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিনহা রাশেদ নিহতের ঘটনা খুবই দুঃখজনক। এ ঘটনা তদন্তে একটি কমিটি করে দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরই এ মামলা জট খুলে যাবে।’

আলোচিত এই হত্যাকাণ্ডের বিচারে কোনো ছাড় দেয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘ঘটনাটি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েই তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটি যে সুপারিশ করবে, সরকার সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!