ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৪
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সুষ্ঠ নির্বাচনে আ.লীগ ৩০ টির বেশি আসন পাবে না-ফখরুল

ঢাকা অফিসঃ অবাধ সুষ্ঠ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৩০ টির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,’আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের কথার আমি উত্তর দিতে চাই না। কারণ তিনি বেশি অবান্তর কথা বলেন। এসময় তিনি তার (কাদের) উদ্দেশ্যে বলেন,’সুষ্ঠু নির্বাচনটা দিন না! কে কত আসন পায়। সুষ্ঠু নির্বাচনে আমি আগেও বলেছি এখনও বলছি অবাধ সুষ্ঠু নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ৩০ টির বেশি আসন পাবে না।

শুক্রবার বিকেল সোয়া ৪ টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,’অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে কিনা তা নির্ভর করবে নিরপেক্ষ নির্বাচনের উপর। অামরা বিগত ৭ বছর সংবিধান সংশোধনসহ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে অাসছি। অামরা অালোচনা করেছি প্রধানমন্ত্রীর সঙ্গেও কিন্তু তিনি কিছুই করেননি। সরকার কোন কর্ণপাত না করে তারা এক তরফা নির্বাচন করতে ও তাদের নীলনকশা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। অামরা বারবার অভিযোগ করার পরও অামাদের নেতা কর্মীদের গ্রেফতার করেই চলেছে কোন ধরণের লেবেল প্লেইং ফিল্ড হয়নি।

বিএনপি মহাসচিব বলেন,’কোন গ্রেফতার হবে না প্রধান মন্ত্রী প্রতিশ্রুতিও দিয়েছিলেন কিন্তু নীলনকশা বাস্তবায়নে গ্রেফতার করেই চলেছেন। এভাবে নির্বাচনের মাঠে খারাপ পরিবেশ তৈরি হলে উদ্ধভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!