ফেনী
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৫
, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

সোনাগাজীতে ‘কেমন জনপ্রতিনিধি চাই ’ শীর্ষক সেমিনার

সোনাগাজী সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁঞা) আসনে ’কেমন জনপ্রতিনিধি চাই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৬নভেম্বর শুক্রবার বিকেলে সোনাগাজী প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সৈয়দ মনির আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব) মোঃ ছাদেক, ফেনী হোমিওপ্যাথি কলেজের প্রভাষক ডাঃ শুকলাল দেবনাথ, উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা সভাপতি আফতাব হোসেন মমিন ভূঁঞা, নজরুল একাডেমী সভাপতি নুরুল আমিন পলাশ, উপজেলা আওয়ামীলীগ’র শিক্ষা বিষয়ক সম্পাদক সারওয়ার হোসেন, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক রুপন শর্মা, সাপ্তাহিক জনপ্রিয়’র বার্তা সম্পাদক শফিউল আজম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য আব্দুল হালিম, ন্রুুল করিম সাইফুল, তাজুল ইসলাম, আকবর হোসেন রিগ্যান, সিএইচসিপি এস্যোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক পলাশ দাশ, সমৃদ্ধ সোনাগাজী ফোরামের সভাপতি ইব্রাহিম শাকিল, সাংস্কৃতিক কর্মি মোঃ সুজন, কবি ইকবাল হোসাইন, মোঃ মিলন। সাধারন ভোটার হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মোঃ জসিম উদ্দিন, চরচান্দিয়া ইউনিয়নের আহছান উল্যাহ, সদর ইউনিয়নের মোঃ লিটন, আলাউদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, সৎ ,যোগ্য, শিক্ষিত ও স্থানীয় ভাবে অভিজ্ঞ এবং জনবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত হলে সমৃদ্ধ সোনাগাজীর কাঙ্খিত উন্নয়ন, মাদক মুক্ত সমাজ, বেকারত্বদূরীকরণ, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন, শিক্ষা খাতে উন্নয়ন পাশা-পাশি আইন শৃংখলা উন্নয়ন সম্ভব। অতিতে জনপ্রতিনিধিরা দূর্নীতিবাজ হওয়ায় বাজেটের ৫০% ও বাস্তবায়ন হয়নি এবং খুন,রাহাজানি,মাদক ও অস্ত্র ব্যবসা বেড়েই চলছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!