ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৭
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে ডাকাত সর্দার গ্রেফতার:অস্ত্র উদ্ধার

 

সোনাগাজী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীতে একটি দেশীয় বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ ডাকাত সর্দার আবদুল কাদের (৩৫) কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। তিনি চর ছান্দিয়া গ্রামের মৃত আবদুর রবের ছেলে।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে চর ছান্দিয়ায় অভিযান চালিয়ে কাদেরকে ঘেরাও করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাদের ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ৯ পুলিশ সদস্য ও কাদের আহত হন। ডাকাত সর্দার কাদেরকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বন্দুক, ২ রাউন্ড গুলি ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, কাদেরকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানা ও সোনাগাজী মডেল থানায় ৩টি ডাকাতি, একটি হত্যা, একটি অস্ত্র মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!