ফেনী
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৫
, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

সোনাগাজীতে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ:বখাটে গ্রেফতার

ফেনীর সোনাগাজীতে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে জামশেদ আলম (১৩) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চরচান্দিয়া রাসুলপুর থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন, সোনাগাজী উপজেলার উত্তর চরচান্দিয়া জমাদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী গত বুধবার বিকালে স্কুল ছুটির পর রাসুলপুর নামক স্থানে পৌঁছলে বখাটে জামশেদ আলম (১৩) শিশুটির গতিরোধ করে।এসময় ২০ টাকার একটি নোট হাতে দিয়ে জেবল হক মিস্ত্রির বাড়ির সীমানা প্রাচীরের ভেতরে জঙ্গলে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে বখাটে। শিশুটির আর্তচিৎকারে এক পথচারী বখাটে জামশেদ আলমকে আটক করে রাসুলপুর দোকানের সামনে সন্ধ্যা পর্যন্ত খুটির সাথে বেধে রাখে।পরে স্থানীয় কিছু লোকজন বিষয়টি ধামাচাপা দিতে চাইলে খবর পেয়ে রাত ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করে ও বখাটেকে গ্রেফতার করে পুলিশ।এঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।পুলিশ শিশুর শারীরিক পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!