ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৬
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে দাবীকৃত যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা চেষ্টা, স্বামী গ্রেপ্তার

 
সোনাগাজী প্রতিনিধি- সোনাগাজীতে দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী জেসমিন আক্তার (২১ এর গায়ে আগুনে লাগিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে পাষণ্ড স্বামী আনোয়ার হোসেন ।

এ ঘটনায় রোববার রাতে উপজেলার মজলিশপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করছে পুলিশ ।
সূত্র জানায় ,উপজেলার চরশাহবিখারী গ্রামের মোঃ ইদ্রিস এর মেয়ে জেসমিন আক্তারের (২১) সাথে চরমজলিশ গ্রামের আবদুল খালেকের ছেলে আনোয়ার হোসেনের (৩২)সাথে ৪ বছর পূর্বে বিয়ে হয়।বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে বিভিন্ন সময় জেসমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল আনোয়ার ।

একপর্যায়ে গত রোববার রাতে দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারায় গৃহবধূ জেসমিনকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় পাষন্ড স্বামী আনোয়ার ।পরে তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় ।এ ঘটনায় জেসমিনের বাবা মোঃ ইদ্রিস বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।পুলিশ ওই রাতেই আনোয়ার হোসেনকে করে।পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!