ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে নির্মাণের আগেই ভেঙে পড়েছে সেতুর গার্ডার

 
সোনাগাজী প্রতিনিধি-ফেনীর সোনাগাজীতে নির্মাণের আগেই ভেঙে পড়েছে সেতুর গার্ডার। শনিবার দুপুরে সোনাগাজী-কোম্পানীগঞ্জ সংযোগস্থলে নির্মাণাধীন সাহেবের ঘাট সেতু প্রকল্পে (ছোট ফেনী নদীর উপর) এ ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও জনরোষের ভয়ে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্সের কর্মকর্তারা পালিয়ে গেছেন।

দুপুরে গার্ডারটি ভেঙে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, নির্মাণ প্রতিষ্ঠানটি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সেতুর কাজ করছিল।

সুত্র জানায়, প্রকল্পটি ২০১৬ সালের জুনে শুরু হয়েছে। ৪৭৮ মিটার দীর্ঘ সেতুটির কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সেতুটির নির্মাণ ব্যয় ৫৩ কোটি টাকা।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ঘটনাস্থলে ও ফোনে কাউকে পাওয়া যায়নি।

সোনাগাজী ইউএনও মিনহাজুর রহমান জানান, সেতু ভেঙে পড়ার কথা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেতু নির্মাণে প্রযুক্তিগত জটিলতা তদন্ত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!