ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৭
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু

সোনাগাজী প্রতিনিধিঃ সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ইউনিয়নের পাইকপাড়া গ্রামে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মোবারক আলী মাঝি বাড়ির বাগানে শাকিব (১২), ইমরান (১৩) ও নাহিদসহ (১১) কয়েকজন কিশোর মিলে খেলাধুলা করছিলো। এসময় বজ্রপাতে তিন কিশোর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিব ও ইমরানকে মৃত ঘোষণা করেন। নাহিদকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত শাকিব ওই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ও ইমরান, একই গ্রামের মো. গোফরানের ছেলে। শাকিব স্থানীয় ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি ও ইমরান একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন দুই কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!