ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৫
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে লোকালয়ে চিত্রা হরিণ

ফেনীর সোনাগাজীতে লোকালয়ে চিত্রা হরিণের দেখা মিলেছে।গতকাল মঙ্গলবার সকাল দশটায় বন ছেড়ে লোকালয়ে আসা চিত্রা হরিণটি কে দেখতে পেয়ে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম থেকে জনগণ আটক করে।

ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন জানিয়েছেন, স্থানীয় লোকজন আটক করলে চিত্রা হরিণটিকে উদ্ধার করে আমি সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করি। বর্তমানে হরিণটি সোনাগাজী মডেল থানা হেফাজতে রয়েছে। হরিণটিকে একনজর দেখার জন্য শত শত লোক ভিড় করছে থানা এলাকায়। হরিণটি অনেক বড়। ওজন প্রায় ৭০ কেজি হবে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মঈন উদ্দিন জানান, হরিণটিকে আমরা ফেনী বন বিভাগের কাছে হস্তান্তর করে দিয়েছি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!