ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৪
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

সোনাগাজীতে ৭১ টিভির স্টিকারযুক্ত গাড়িতে মিলল বিপুল পরিমাণ ইয়াবা

সোনাগাজীতে ৭১ টিভির স্টিকার যুক্ত মাইক্রোবাসে পাওয়া গেল সাড়ে ১১হাজার ৮৩০ পিস ইয়াবা। রোববার রাত সাড়ে ৮টার দিকে সোনাগাজী-ফেনী সড়কের ল²ীপুর এলাকার ডা. নুরুল করিমের ফার্মেসীর সামনে ৭১ টিভির স্টিকার যুক্ত মাইক্রোবাস আটক করে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ চালক মো.মনজুর আলম মঞ্জু (৩৯) কে গ্রেফতার করেছে র‌্যাব।ফেনীস্থ র‌্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় ঢাকাগামী মহাসড়কের লালপুলস্থ চেকপোষ্ট বসিয়ে গাড়ি তল্লাশী চালায়। এ সময় চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি মাইক্রোবাস চেকপোষ্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব গাড়িটি দাওয়া করে লক্ষিপুর এলাকার ডা. নুরুল করিমের ফার্মেসীর সামনে আটক করে। পরে গাড়িটি তল্লাশী করে ৬০টি নীল রংয়ের বায়ুরোধ পলিপ্যাক থেকে ১১ হাজার ৮শ ৩০টি ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এ সময় চালক মনজুর আলম মঞ্জুকে গ্রেফতার করা হয়। মনজুর দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের মো. গোলাম রহমানের ছেলে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৯ লাখ ১৫ হাজার ও জব্দকৃত মাইক্রোবাসটির মূল্য ২০ লাখ টাকা। পরে গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!