ফেনী
শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩২
, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে সড়ক দূর্ঘটনায় মা-মেয়ে নিহত

স্টাফ রিপোর্টার: ফেনীতে সড়ক দূর্ঘটনায় হাসিনা আক্তার (২৮) ও উম্মে হাফসা (২) নামে মা-মেয়ে নিহত হয়েছে। শনিবার দুপুরে ফেনী-পরশুরাম সড়কের কাজিরবাগ রাজার দোকান সংলগ্ন স্থানে  এ দূর্ঘটনা ঘটে।

নিহতের ভাই আলী হোসেন জানায়,শনিবার সকালে শহরে বাবার বাসা থেকে সিএনজি চালিত অটোরিক্সাযোগে মেয়েসহ ফুলগাজীতে স্বামীর বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হন হাসিনা আক্তার।তাদের বহনকরী সিএনজিটি ফেনী ও পরশুরাম সড়কের কাজিরবাগ রাজার দোকান সংলগ্ন স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মারা যান হাসিনা আক্তার  ও তার মেয়ে উম্মে হাফসা।

এসময় চালকসহ আরো দুইজন আহত হয়।ফেনী মডেল থানা পুলিশ নিহতদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।নিহত হাসিনা আক্তার ফুলগাজী বিজয়পুর এলাকার সবুজের স্ত্রী।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!