ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১০
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

হামাসকে বড় আঘাত করল ইসরায়েল

কথা ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকা শাসনকারী ইসলামপন্থী সংগঠন হামাসের স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুজন নিহত ও ১২ জন আহত হয়।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ২০১৪ সালে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের পর এটি তাদের সবচেয়ে বড় হামলা। গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ছোড়া রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। প্রয়োজন হলে আরও হামলা চালানো হবে। কিন্তু ফিলিস্তিন বলছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চলছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে আল-শাতি শরণার্থীশিবিরে বহুতল ভবনে থাকা হামাসের প্রশিক্ষণ ক্যাম্প, বেইত লাহিয়ায় ব্যাটালিয়নের সদর দপ্তরসহ হামাসের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব স্টাফ ও শীর্ষ সিকিউরিটি কমান্ডের সঙ্গে আলোচনা করে হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা  জানিয়েছেন, ইসরায়েল গাজা সিটিতে একটি খালি ভবনে এ হামলা চালিয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই পথচারী।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!