ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৫
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে নকল ঘি বিক্রি করায় দুই ব্যবসায়ীর ৭০ হাজার টাকা অর্থদন্ড:অর্ধটন নকল ঘি জব্দ

 

 

শহর প্রতিনিধি-ফেনীতে নকল ঘি বিক্রি করার অপরাধে ব্যবসায়ী আনোয়ার হোসেন ও আবুল বাশারকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এসময় অর্ধটন নকল ঘি জব্দ করে তা  ধ্বংস করে দেয় আদালত।মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

সুত্র জানায়,শহরের বড় বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।এসময় অনুমোদীনহীনভাবে নকল ঘিসহ তাকিয়া রোডের ব্যবসায়ী মো: আনোয়ার হোসেনকে আটক করা হয় । ভিআইপি ও শাহী ব্রান্ডের ঘি বিক্রি করছিলেন তিনি।অভিযানে বের হয়ে আসে এই দুটো কোম্পানির কোন অস্তিত্ব নেই, এবং ব্যবহৃত বিএসটিআই এর নকল সিল। এ সময়  আনোয়ার হোসেনকে (৪০) ৫০ হাজার  টাকা অর্থদন্ডে দন্ডিত করেন আদালত। জব্দ করা হয় ৪০৮ কেজি ঘি।

পরে  শহরের পৌর হকার্স মার্কেটে এই নকল ঘি বিক্রির দায়ে বন্দুয়া এন্টারপ্রাইজের আবুল বাশারকে (৩১) হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। জব্দ করা হয় ১০ লিটার ঘি। পরে জব্দকৃত ঘি ধ্বংস করা হয়।

একইদিন কলেজ রোডের মেসার্স আব্দুল কুদ্দুস পাম্প, মহিপালের হাজী নজির আহম্মেদ ফিলিং স্টেশন, মহিপাল ফিলিং স্টেশন, স্টার লাইন ফিলিং স্টেশন, মুহুরী ফিলিং স্টেশনে  অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাম্পগুলোতে মাপে ডিজেল, অকটেন ও পেট্রোল সঠিক পাওয়া যায়। অভিযানে বিএসটিআই পরিদর্শক সাইফুর রহমান, ফিল্ড অফিসার আশিকুজ্জামান, পদ্মা, মেঘনা, যমুনা ওয়েলের ডেপুটি সেলস অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!