ফেনী
বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৬
, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ঈদে বিনোদন কেন্দ্রে সমাগম না করার আহবান আইজিপির

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদে পর্যটন ও বিনোদন কেন্দ্রসহ পার্ক বা ট্যুরিস্ট স্পটগুলোয় জনসমাগম না করার অনুরোধ জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদ উদযাপনের আহবান জানিয়েছেন। ঈদুল আযহা উপলক্ষে বুধবার পুলিশ সদর দপ্তর থেকে বাহিনীর সব ইউনিট প্রধানের সঙ্গে অনলাইন বৈঠকে তিনি এ আহবান জানান।আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ওই বৈঠকে আইজিপি বলেন, ‘পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু কেনা-বেচা করতে হবে। সম্ভব হলে ইজারাদারদের সঙ্গে সমন্বয় করে হাটের প্রবেশপথে জীবাণুরোধী চেম্বার স্থাপনের ব্যবস্থা করতে হবে। জাল নোট বন্ধে বাড়াতে হবে পুলিশি তৎপরতা। ব্যবসায়ীরা যেন অতিরিক্ত হাসিল আদায় করতে না পারেন সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। কোরবানির পশুর চামড়া কেনা-বেচা ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি ও অরাজকতা বরদাশত করা হবে না।’ চামড়া পাচার রোধেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। আইজিপি বলেন, ‘দুর্নীতি ও মাদকমুক্ত পুলিশ গড়তে ইতিমধ্যে ৬৬০ থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো পুলিশ সদস্য মাদকাসক্ত সন্দেহ হলে তার ডোপ টেস্ট করাতে হবে।’

সভায় আগস্ট মাসে জাতীয় শোক দিবস, পবিত্র আশুরা ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন আইজিপি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!