ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৪
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

একরাম হত্যা মামলার আসামী মিয়া গ্রেফতার

 

সদর প্রতিনিধি-ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার আসামী নুর উদ্দিন মিয়াসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের দাউদপুরে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।


পুলিশ সুত্র জানায়, শনিবার রাতে কয়েকজন দূর্বৃত্ত শহরের দাউদপুর ব্রীজ সংলগ্ন স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ হানা দিলে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে শাকিল নামের একজনকে গ্রেফতার করা হয়। শাকিলের দেয়া তথ্য মতে বিরিঞ্চি বড় বাড়ি থেকে আবদুল আজিজের ছেলে নুর উদ্দিন মিয়া (২৮) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাকিল মোটর সাইকেল চোর চক্রের হোতা। তার বিরুদ্ধে মোটর সাইকেল চুরিসহ ফেনী মডেল থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। শাকিলকে ১৬ নভেম্বর মোটর সাইকেল চুরি ও ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়। একইসাথে মিয়াকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত মিয়া একরাম হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!