ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৫
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

একাত্তরের বীরাঙ্গনা লেখক রমা চৌধুরী আর নেই

কথা ডেস্ক: দীর্ঘদিন অসুস্থতার পর চিরবিদায় নিলেন একাত্তরের বীরাঙ্গনা লেখক রমা চৌধুরী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তার দীর্ঘদিনের সহচর ও তার বইয়ের প্রকাশক আলাউদ্দিন খোকন।

রমা চৌধুরীর বয়স হয়েছিল ৭৯ বছর। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগ নিয়ে গত জানুয়ারি থেকে তিনি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ছিলেন।

আলাউদ্দিন খোকন বলেন, “অবস্থার অবনতি হলে রোববার রাত সাড়ে ১১টার দিকে দিদিকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু ভোরের দিকে সব আশা শেষ হয়ে গেল।”

চট্টগ্রামের সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আহমেদ ইকবাল হায়দার জানান, রমা চৌধুরীর মরদেহ বেলা ১১টার দিকে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে বোয়ালখালীতে গ্রামের বাড়িতে নিয়ে তাকে সমাহিত করা হবে।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা রমা চৌধুরী ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশা হিসেবে জীবনে তিনি শিক্ষকতাকে বেছে নিয়েছিলেন।

মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৩ মে তিন শিশু সন্তান নিয়ে বোয়ালখালীর পোপাদিয়ার গ্রামের বাড়িতেই ছিলেন রমা চৌধুরী। এসময় তার স্বামী ছিলেন ভারতে। ওই ঘটনার পর থেকেই খালি পায়ে হাঁটেন রমা চৌধুরী।

এলাকার রাজাকারদের সহায়তায় পাকিস্তানি বাহিনী রমা চৌধুরীর বাড়িতে হানা দেয়, ধর্ষণের পর তাদের বাড়ি জ্বালিয়ে দেয় হানাদাররা। রমা চৌধুরীর দুই সন্তান সাগর (৫) ও টগর (৩) এই ঘটনার দুই বছরের মধ্যেই মারা যান। তার আরেক সন্তান মারা যায় সড়ক দুর্ঘটনায়।

রমা চৌধুরী ’৭১ এর জননী’, ‘এক হাজার এক দিন যাপনের পদ্য’, ‘ভাব বৈচিত্র্যে রবীন্দ্রনাথ’সহ ১৯টি বই লিখে গেছেন। চট্টগ্রাম নগরীতে খালি পায়ে বিচরণ করতেন এই বীরাঙ্গনা।

নিজের লেখা বই নিজেই তিনি বিক্রি করতেন। বই বিক্রি করে একটি অনাথ আশ্রম গড়ার স্বপ্ন দেখেছিলেন ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!