ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৭
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

এপ্রিলে দুই দেশে মুক্তি পাবে ‘স্বপ্নজাল’

 
বিনোদন প্রতিবেদক-মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘স্বপ্নজাল’।‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘স্বপ্নজাল’ সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেতে যাচ্ছে।

রোববার চলচ্চিত্রটি দেখার পর সেন্সরবোর্ড চলচ্চিত্রটিকে সেন্সরছাড়পত্র দিতে সম্মত হয়েছেন।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, বুধবার চলচ্চিত্রটির সেন্সর ছাড়পত্র হাতে পাবেন তিনি।পরীমনি ও ইয়াশ রোহান অভিনীত চলচ্চিত্রটি মুক্তির দিনক্ষণও চূড়ান্ত। আগামী ৬ এপ্রিল মুক্তি পাবে চলচ্চিত্রটি।

নির্মাতা বলেন, “এপ্রিলেই চলচ্চিত্রটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। দুই দেশেই মুক্তি পাবে এই চলচ্চিত্র। যৌথ প্রযোজনার হওয়ায় আমাদের পাশাপাশি তারাও চেষ্টা করছে সেন্সর ছাড়পত্র নেয়ার।

একসাথেও মুক্তি পেতে পারে আবার এক সপ্তাহ ব্যবধানেও মুক্তি পেতে পারে। আমরা আমাদের মুক্তির পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।”

সম্প্রতি ট্রেইলারও মুক্তি পেয়েছে চলচ্চিত্রটির। ট্রেইলারে চলচ্চিত্রটি সম্পর্কে নির্মাতা কিছুটা কাহিনির ইঙ্গিত দিয়ে রেখেছেন ইতিমধ্যেই ।

“দু’টি প্রাণের বাঁধনহারা এক প্রেম। ডাকাতি, সংঘাত, গুম, আর কূটকৌশলের পঙ্কিল আবর্তে দু’জন বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু হৃদয় তো বাধা মানে না। দু’জনের মনের আকুলতায় তৈরি হয় আরেক প্রেমগাথা”

চলচ্চিত্রটির মাধ্যমে দেশি বাণিজ্যিক ধারার নায়িকা পরীমনি রূপ বদলে আসছেন নতুন লুকে।

‘স্বপ্নজাল’-এ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!