ফেনী
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৯
, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

কক্সবাজার সমুদ্র সৈকতে ‘ইত্যাদি’

বিনোদন প্রতিবেদক-জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হলো কক্সবাজার সমুদ্র সৈকতে। কয়েক বছর ধরে আমাদের ঐতিহাসিক, প্রাচীন প্রত্নতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানগুলোতে গিয়ে অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব কক্সবাজার সমুদ্রসৈকতে ধারণ করা হয়েছে বলে অনুষ্ঠান আয়োজকরা জানান। আরও জানান, সমুদ্র নিয়ে অনুষ্ঠানে থাকছে বিভিন্ন পর্ব। তিনবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনকারী হালিম এবং ঠাকুরগাঁওয়ের ‘লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরের’ ওপর থাকছে দুটি বিশেষ প্রতিবেদন। আরও থাকছে সৈকতশিল্পী জাহিদ ও চট্টগ্রামের সন্তান রবি চৌধুরীর গাওয়া গান। তার গানের সঙ্গে অভিনয় করেছেন তারিন ও মীর সাব্বির। এ ছাড়া নিয়মিত বিষয়ের মধ্যে রয়েছে দর্শকপর্ব, মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস নাট্যাংশ। এতে অভিনয় করেছেন ডা. এজাজুল ইসলাম, শবনম পারভীন, মহিউদ্দিন বাহার, আবদুল কাদের, আফজাল শরীফ, জিল্লুর রহমান প্রমুখ। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

অনুষ্ঠানটি ২৯ ডিসেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!