ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৯
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

নুর হোসেন সুমন: ফেনীতে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এ্যাসেম্বলী হলে

এক আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যালী অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিটের সহকারী পরিচালক আলাউদ্দিন পাটোয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবির,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম,রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক সাইফুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিট কার্যকরী কমিটির সদস্য লুৎফুর রহমান খোকন হাজারী,হাসিনা আক্তার নিঝুম,সিনিয়র যুব সদস্য রাসেল চৌধুরী,যুব প্রধান সাইফুদ্দিন রাসেদ,যুব উপ প্রধান-১ হাসান রাব্বি।

দিবসটিতে সেবাব্রতী নামে একটি স্মরনিকার মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ। বিকালে সিনিয়র যুব সদস্য রাসেল চৌধুরীর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!