ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৭
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ছাগলনাইয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ বাবলু গ্রেফতার

ছাগলনাইয়া প্রতিনিধিঃ ছাগলনাইয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত জাহিদ হোসেন বাবলুকে (৩০) গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায়  উপজেলার মহামায়া ইউনিয়নের মুহুরী নদীর মহামায়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে ১টি বন্দুক ও ২রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

সূত্র জানায়, উপজেলার মহামায়া ইউনিয়নের মুহুরী নদীর মহামায়া ঘাট এলাকায় বুধবার সন্ধ্যায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে ছাগলনাইয়া থানার ওসি এম.এম মুর্শেদ পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যা সাড়ে ৭টায় ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের উপর হামলার চেষ্টা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে ডাকাতদের লক্ষ করে গুলি ছুঁড়ে। এসময় পুলিশ পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের সাতবাড়ির মো: রেহান উদ্দিন প্রকাশ রেনু মিয়ার ছেলে ১৭বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুর্ধর্ষ ডাকাত জাহিদ হোসেন বাবলুকে গুলিবিদ্ধ অবস্থায় ১টি বন্দুক ও ২রাউন্ড কার্তুজসহ আটক করলেও অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।
ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) সুদীপ রায় জানান, আটককৃত ডাকাত জাহিদ হোসেন বাবলুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!