ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৫
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ঢাকার আশুলিয়া থেকে পরশুরামের স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের চারিগ্রামের বাসিন্দা স্বামী এবাদুল হক আকাশ (৩০) ও স্ত্রী রুনা আক্তার (২৫) এর লাশ ঢাকার আশুলিয়া থেকে সোমবার উদ্ধার করেছে পুলিশ।

সূত্র জানায়, ঢাকার আশুলিয়ায় গামেন্টর্সে চাকুরী করেন পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের চারিগ্রামের আবদুল খালেকের ছেলে এবাদুল হক আকাশ। ভালোবেসে বিয়ে করেন ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের আবু মিয়ার মেয়ে রুনা আক্তারকে। ছয় মাস আগে বিয়ে করে তারা ঢাকার আশুলিয়ায় বসবাস করেন। পরে মনমালিন্য ও পারিবারিক কলহের জের ধরে রবিবার রাতে দুইজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ওখানকার স্থানীয় লোকজন মুঠোফোনে বাড়ীতে খবর জানায়। এদিকে খবর পেয়ে ঢাকার আশুলিয়া থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পরশুরাম মডেল থানার ওসি মো. শওকত হোসেন ঢাকার আশুলিয়ায় পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের চারিগ্রামের বাসিন্দা স্বামী-স্ত্রীর লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!