ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৯
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

তুরাগ নদীর তীরে অন্য এক শাকিব

 

বিনোদন প্রতিনিধি-এবার নতুন এক শাকিব খানকে দেখলেন কাছের মানুষ ও ভক্তরা। প্রেক্ষাগৃহে ঢাকাই ছবির সুপারস্টার তিনি। পর্দায় মার মার কাট আর রোমান্স নিয়েই ব্যস্ত থাকেন। এবার পর্দার বাইরে খেলাদুলায়ও দেখালেন দাপট। বিজয়ী হয়ে মন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন শাকিব খান।

শুক্রবার ঢাকার অদূরে তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফিল্ম ক্লাবের বার্ষিক বনভোজন। আর এই বনভোজন উপলক্ষে আয়োজন করা হয়েছিল প্রীতি ফুটবল ম্যাচের। আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচে ফিল্মক্লাব দলের অধিনায়ক ছিলেন শাকিব খান। আর তার নেতৃত্বে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেন ফিল্মক্লাব।

এতে শাকিব খানের দলের হয়ে খেলেন অমিত হাসান, প্রযোজক ইকবাল, জাদু আজাদসহ আরও অনেকে। শাকিব খানের দল ৪ গোলে পরাজিত করেন প্রতিদ্বন্দ্বি দলকে।

শাকিব খানের বিপরীত দলে ছিলেন, চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার, মোহাম্মদ হোসেন জেমি, শাহ আলম মণ্ডল, আকাশ আচার্য্য, ইস্পাহানী আরিফ, অপূর্ব রানা, পল্লী মালেকসহ আরও বেশ ক’জন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। খেলা শেষে তিনিই বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। ফিল্মক্লাবের এ পিকনিকে নির্মাতা, প্রযোজক, শিল্পীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উপস্থিতি সবার জমমাট আয়োজনে জমে উঠে পিকনিক।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!