ফেনী
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৬
, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

নুসরাত হত্যাকাণ্ডে আরো দুই আসামীকে জেল হাজতে প্রেরণ

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া ইফতেখার হোসেন রানা ও এমরান হোসেন মামুনকে আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রোববার দুপুরে ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহম্মদের আদালতে তাদের উপস্থাপন করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম তাদের আদালতে হাজির করার তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গ্রেফতার দুই জনের জন্য আদালতের কাছে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেয়। সোমবার তাদের রিমাণ্ড শুনানী হওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার (২০ এপ্রিল) রাঙামাটি ও কুমিল্লা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিন জানান, শনিবার ভোর রাতে রাঙামাটি সদরের টিঅ্যান্ডটি আবাসিক এলাকার একটি বাসা থেকে রানাকে গ্রেফতার করা হয়।
সোনাগাজীর চরগণেশ এলাকার জামাল উদ্দিনের ছেলে রানা ওই হত্যাকাণ্ডের পর পালিয়ে রাঙামাটি চলে গিয়েছিলেন বলে জানান তিনি।
গ্রেফতার রানা নুসরাত হত্যাকাণ্ডে পরিকল্পনাকারীদের একজন বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। এদিকে কুমিল্লার পদুয়ার বাজার এলাকা থেকে এমরান হোসেন মামুনকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন তার মা নুর নাহার বেগম। এমরানের বাড়ি সোনাগাজীর চর গনেশ এলাকায়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!