ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৯
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

রামপুরে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

শহর প্রতিনিধি :ফেনী শহরের রামপুরে ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল রবিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুরে চেক পোষ্ট বসিয়ে তল্লাশী করে। এসময় ১টি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা ট্রাকটি থামিয়ে মো: আবু তাহের (২৮) ও জাহেদুল ইসলাম (১৮) কে আটক করে। তাদের দেয়া তথ্য মতে ট্রাক তল্লাশী করে ড্রাইভিং সিটের নিচ থেকে ২ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ৫শ ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক তাহের কক্সবাজার জেলার উখিয়া থানার চৌধুরীপাড়া গ্রামের রশিদ আহম্মদের ছেলে ও চকরিয়া থানার কোটাখালী পূর্বপাড়া গ্রামের মোস্তফা কামালের ছেলে।
ফেনীস্থ র‌্যাব-৭ স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!