ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২২
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ধর্মপুরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

 
সদর প্রতিনিধি-ফেনীতে ইকবাল হোসেন রুবেল (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ সদস্যরা। শনিবার সদর উপজেলার ধর্মপুরের কাঠালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। সে ধর্মপুর এলাকার পুরাতন আশ্রয়ন প্রকল্পের সাইদুল হক ভান্ডারীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিমের নেতৃত্বে ধর্মপুরের কাঁঠালতলায় অভিযান চালায় ফেনীস্থ র‌্যাব-৭ ক্যাম্পের সদস্যরা। এসময় ইকবাল হোসেন রুবেলকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ানশুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কাম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম জানান, সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আরো ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!