ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে সন্তানকে বিক্রী করে অপহরণ নাটকে মা সহ আটক ৩

ফেনীতে ১১ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রি করে অপহরণের নাটক সাজানোর অভিযোগে শিশুর মা রেহানা আক্তার, ক্রয়কারী পারভীন আক্তার ও তার বোন মাফিয়া আক্তারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।রোববার মধ্যরাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার কালারাইতা গ্রামের খামারবাড়ি থেকে শিশুটি উদ্ধার করা হয়। সোমবার দুপুরে পুলিশ প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানায়।

পুলিশ জানিয়েছে, ২০ সেপ্টেম্বর কুমিল্লার লাঙ্গলকোটের আলাউদ্দিনের স্ত্রী রেহেনা আক্তার তার ছোট ছেলে অপহরণের অভিযোগ এনে ফেনী মডেল থানায় মামলা করেন।এজাহারে তিনি উল্লেখ করেন, ওই দিন রেহানা তার স্বামীর বাড়ি লাঙ্গলকোট থেকে ফেনীতে বাবার বাড়ি যাচ্ছিলেন। যাওয়ার পথে মহিপাল এলাকা থেকে তার শিশু অপহৃত হয়। পরে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। এক পর্যায়ে ঋণের টাকা পরিশোধ করতে ৫০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করেছিল বলে মামলার বাদি শিশুটির মা স্বীকার করে। পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার মধ্যরাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার কালারাইতা গ্রামের খামারবাড়ি থেকে শিশুকে উদ্ধার করে।
শিশুর বাবা মো. আলাউদ্দিন জানান, তার স্ত্রী বলেছে, ছেলে অপহৃত হয়েছে। তার কথা বিশ্বাস না হওয়ায় ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ মূল ঘটনার রহস্য উদঘাটন করে বাচ্চাকে উদ্ধার করে।
ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী পিপিএম বিপিএম জানান, শিশুটির মা রেহানা বেগমসহ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!