ফেনী
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৯
, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

নামধারী আলেমদের কিনে নেয়া হয়েছে: বাবুনগরী

কথা ডেস্কঃ ইসলামবিরোধী শক্তিগুলো বিপুল অর্থ ঢেলে আমাদের মাঝে ফাটল ধরাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তারা আমাদের নিজেদের মধ্যে বিভেদ, মারামারি-হানাহানি ও ফেতনা সৃষ্টি করতে কিছু নামধারী আলেম ও ধার্মিকদের কিনে নিয়েছে। দীনের লেবাসে তারা আমাদের বিভ্রান্ত করছে। ফেতনা সৃষ্টি করছে।

বাংলাদেশ ও বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর মাঝে বর্তমানে যে সংকট তৈরি হয়েছে- তা থেকে উত্তরণের পথ হলো, আমাদের ঐক্যবদ্ধ হওয়া। এ বিষয়ে আপনাদের সতর্ক ও সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এক তাফসিরুল কোরআন মাহফিলে এসব কথা বলেছেন হেফাজতের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার সহযোগী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্য দেন বাবুনগরী।

তিনি বলেন, টঙ্গি ইজতেমার মাঠে তাবলিগি সাথী, আলেম-ওলামা ও মাদ্রাসাছাত্রদের ওপর নৃশংস হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ছাড়া টঙ্গীতে হামলার মূলহোতা ও তাবলিগ জামাতে ফিতনা সৃষ্টিকারীদের দেশব্যাপী অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

আল্লামা বাবুনগরী বলেন, আমি সাধারণ তাবলিগি ভাইদের উদ্দেশে বলব, আপনারা হকের পথে থাকুন। হক্কানি ওলামায়ে কেরাম কোরআন-সুন্নাহ সম্পর্কে সবচেয়ে বেশি অবগত। তাদের দিকনির্দেশনা মেনে চলুন। তবেই দাওয়াতে তাবলিগের ময়দানে আপনাদের মেহনত-মোজাহাদা আল্লাহর দরবারে কবুল হবে।

মাহফিলের চার পর্বে সভাপতিত্ব করেন মাওলানা নোমান ফয়জী, মাওলানা মীর মোহাম্মদ কাসেম, মাওলানা সালাইদ্দীন নানুপুরি ও মাওলানা শিহাব উদ্দীন। মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!