ফেনী
মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০১
, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

পাঁচগাছিয়ায় ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

 

সদর প্রতিনিধি-ফেনীতে ৫০ পিস ইয়াবাসহ মো: আবুল কালাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় ফেনীর সদস্যরা। মঙ্গলবার বিকালে সদর উপজেলার পাঁচগাছিয়ার মাথিয়ারায় ভূঞা বাড়ির সামনে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। সে ওই এলাকার ছাড়া বাড়ির তোফাজ্জল হকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, সারা দেশে একযোগে চলমান মাসব্যাপি মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কার্যালয়ের সহকারি পরিচালক আবু আবদুল্লাহ জাহিদের নেতৃত্বে মঙ্গলবার ফেনী সদর উপজেলার পাচগাছিয়ার মাথিয়ারায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ফেনীর সদস্যরা। এসময় ওই এলাকার ভূঞা বাড়ির সামনে রাস্তা থেকে ৫০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবুল কালামকে গ্রেফতার করেন তারা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক ইকবালুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। তিনি জানান, সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!