ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৪
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

নিজাম হাজরীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ফেনীতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

 

শহর প্রতিনিধি :
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজরীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার বিকালে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ।শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডের দোয়েল চত্তরে প্রতিবাদ সভায় মিলিত হয়। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের পরিচালনায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম।

সভায় বক্তব্য রাখেন ফেনী পৌর সাধারন সম্পাদক  আবদুল  করিম, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, মহিলা আওয়ামীলীগের  সাধারন সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন ফিরোজ প্রমুখ।

মিছিলের অগ্রভাগে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পিপি হাফেজ আহম্মদ, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, সদর উপজেলা সভাপতি করিম উল্লাহ  বি.কম, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেছবাউল হায়দার চৌধুরী সোহেল, সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন প্রমুখ নেতৃবৃন্দ অংশ নেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!