ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৭
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে অর্ধকোটি টাকার ইয়াবাসহ বাস জব্দ,আটক-১

ফেনীতে অর্ধকোটি টাকার ইয়াবাসহ শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাস জব্দ করেছে র‌্যাব।এসময় এক মাদক কারবারীকে আটক করা হয়। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের নীচ থেকে বাসটি জব্দ করা হয়।আটককৃত জহুরুল হক (৫০)যশোর জেলার ঝিকরগাছা উপজেলার জাফর নগর গ্রামের মৃত ওহেদ আলীর ছেলে। ফেনীস্থ র‌্যাব-৭’র কোম্পানী অধিনায়ক মোঃ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসটি ফ্লাইওভারের উঠার আগেই একটি চেকপোষ্ট বসিয়ে বাসটিকে থামানোর সংকেত দেয় র‍্যাবের একটি দল।ওই সময় চালক বাস না থামিয়ে ফ্লাইওভারের নীচ দিয়ে ঢাকার দিকে যাওয়ার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে ওরিন জেনারেল ষ্টোরের সামনে থেকে আটক করা হয়। আটককৃত জহুরুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি মতে বাসের স্টীয়ারিং এর নীচে লুকানো অবস্থায় একটি সাদা পলিথিনে ভিতর থেকে ৯হাজার ৮শত ৪০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বাসটি জব্দ করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৯ লক্ষ ২০ হাজার এবং জব্দকৃত বাসটির আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!