ফেনী
সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৬
, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে উন্নয়ন মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী

 

 

শহর প্রতিনিধি-ফেনীতে জেলা পর্যায়ে আয়োজিত উন্নয়ন মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের পিটিআই স্কুল মাঠে জেলা প্রশাসন আয়োজিত তিনদিন ব্যাপী এ মেলার সমাপনীতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। জেলা প্রশাসক মনোজ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মো: হুমায়ুন কবির খোন্দকার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার উক্য সিং,ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: হাবিব উল করিম,ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম,ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রিহান উদ্দিন।অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ এবং উন্নয়নের অগ্রযাত্রা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জানে আলম।

পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি)নূরের জামান চৌধুরী ও জেলা প্রশাসনের সহকারি কমিশনার নিয়তী রায় চৈতী।

মেলা্য় অংশ নেয়া  ৬৫ টি স্টলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।দিত্বীয় স্থান লাভ করে জেলা প্রাথপমিক শিক্ষা অফিস ও তৃতীয় স্থান  অর্জন করেন সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!