ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৪
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার-ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জেহাদি বই উদ্বার করা হয়।

রবিবার রাতে ফেনী শহরের বিভিন্ন স্থান ও দাগনভুইয়া বাজার থেকে এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ।

পুলিশ সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে শহরের তমিজিয়া মসজিদ মার্কেটে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।এসময় গোপন বৈঠক করাকালীন আব্দুল হালিম ও নুরুল আবছার নামের দুইজনকে গ্রেফতার করা হয়।এরা জামায়াত-শিবিরের রাজনিতির সাথে জড়িত।

একই সময় পুরাতন কোর্ট মসজিদ এলাকায় অবস্থিত ইসলামি বই ঘরের মালিক নুরুল ইসলাম ও তার পুত্র সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্বার করে পুলিশ।

এসব ঘটনায় ফেনী মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করে পুলিশ।

এদিকে একইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূইয়া বাজার থেকে দাগনভুইয়া পৌর জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।সে পৌরসভার দক্ষিন জগতপুর গ্রামের মৃত আমিন উল্যাহর ছেলে।

দাগনভুইয়া থানায় দায়েরকৃত নাশকতা মামলায় তার বিরুদ্বে ওয়ারেন্ট রয়েছে।সোমবার আদালতের মাধ্যমে এসব আসামিদের কারাগারে প্রেরণ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!