ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৮
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

শহর প্রতিনিধিঃ ফেনীতে কবির হোসেন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের পর পুলিশ দাবি করেছে, ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে ডাকাত দলের মধ্যকার কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন।শনিবার ভোরে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রুহিতিয়া ব্রিক ফিল্ডের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।সে  ফেনীর পরশুরাম উপজেলার আবদুল খালেকের ছেলে।

ফেনী মডেল থানার পরিদর্শক রাশেদ খান চৌধুরী জানান, ভোরে রুহিতিয়া ব্রিক ফিল্ড এলাকায় গোলাগুলির খবর পায় পুলিশ। পরে সেখানে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।এ সময় ঘটনাস্থল থেকে কবির হোসেনের গুলিবিদ্ধ লাশসহ একটি বন্দুক, ২টি কার্তুজ, একটি গুলির খোসা উদ্ধার করে।কবিরের বিরুদ্ধে ডাকাতি ও মাদকের ১০টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান রাশেদ খান

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!