স্টাফ রিপোর্টার: ফেনীতে অস্ত্র, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ মাসুদ (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব। সোমবার তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে প্রেরণ করে পুলিশ।
র্যাব সূত্র জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মাসুদ রানার নেতৃত্বে মাইজবাড়ীয়া সাকিনস্থ মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা মাসুদকে আটক করে। সে নোয়াখালী জেলাধীন কোম্পানীগঞ্জ থানার চরকাকড়া গ্রামের ফকির বাড়ীর আবুল খায়েরের ছেলে।
র্যাব আরো জানায়, মাসুদ ফেনী মডেল থানার অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব ফেনী মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ আদালতের মাধ্যমে মাসুদকে কারাগারে প্রেরণ করে।



