ফেনী
রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৩
, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে মোটর সাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

ফেনী শহরের সালাহ উদ্দিন মোড় সংলগ্ন স্থানে মোটর সাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের একটি দল সোমবার রাড় আড়াইটার দিকে সালাহ উদ্দিন মোড় এলাকায় অভিযান চালায়। এসময় ছাগলনাইয়া উপজেলার মোকামিয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে আল আমিন সাগর (২২), একই উপজেলার পূর্ব শিলুয়া গ্রামের মৃত নুর আহম্মদের ছেলে মো: শাহআলম (৩৫), কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া গ্রামের আবদুল লতিফের ছেলে মো: হুমায়ুন কবীর (২৫), একই গ্রামের আবুল কালামের ছেলে জিয়াউদ্দিন (২৮), একই থানার পাইকোট গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মো: বেলাল হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বাজাজ ব্র্যান্ডের ১৫০ সিসি ও জারা ১০০ সিসি ব্র্যান্ডের দুটি নাম্বারবিহীন মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় এস আই দুলাল মিয়া বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!