ফেনী
বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৪
, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফেনীতে যৌতুকের জন্য স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড

ফেনীতে যৌতুকের জন্য স্ত্রী রেহানা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মোর্তুজাকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এ আদেশ দেন। একই সাথে আদালত ২৫ হাজার টাকা জরিমানা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটার (পিপি) হাফেজ আহমেদ জানিয়েছেন, ২০১৬ সালের জানুয়ারী মাসে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামের আবদুল মুনাফের ছেলে মো. মোর্তুজা যৌতুকের দাবিতে স্ত্রী রেহানা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার ৪ মাস পর নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। আদালত দীর্ঘ শুনানীর পর বৃহস্পতিবার আসামী মো. মোর্তুজাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডে দন্ডিত করে।

এ মামলা বিচারকালে ১০জন স্বাক্ষী আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘ শুনানীর পর আদালত এ মামলার রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামী মো. মোর্তুজা কারাগারে রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!