ফেনী
সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৬
, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে রাবার ওয়ার্কশপে আগুন, কোটি টাকার ক্ষতি

 

সদর প্রতিনিধি-ফেনীতে রাবার ওয়ার্কশপে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্কশপ মালিক। রবিবার ভোরে শহরের পাঁচগাছিয়ায় বাজারে আবুল খায়েরের মালিকানাধীন এস এ রাবার ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক জানান, ভোরে হঠাৎ আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোক আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে ফ্যাক্টরির সব পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ওয়ার্কশপ মালিক আবুল খায়ের জানান, আগুনে তার ফ্যাক্টরির যন্ত্রাংশ ও মালামাল পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!