ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৫
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে রুহুল কবির রিজভী-শেখ হাসিনার অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি

শহর সংবাদদাতা-প্রয়াত সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা। শুক্রবার বিকালের শহরের রামপুরে বিএনপি নেতা সৈয়দ মিজানের কবর জেয়ারত শেষে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবেনা বিএনপি। শেখ হাসিনাকে নির্বাচনকালীন সরকারের প্রধান রেখে একতরফা নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।

রিজভী বলেন, জাল নথি তৈরী করে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে সরকার। বিএনপি নেতাকর্মীরা তীব্র আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে। পরে তিনি সৈয়দ মিজানের পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের সমবেদনা ও সান্তনা জানান।

এসময় বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর স¤পাদক বেলাল আহমেদ মজুমদার, সদস্য মশিউর রহমান বিপ্লব ও জেলা বিএনপির সাধারন স¤পাদক জিয়াউদ্দিন মিস্টারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!