ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৪
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে সিএনজি চোর চক্রের মূল হোতা মানিক গ্রেফতার

 

শহর প্রতিনিধি-পরশুরাম-ফুলগাজী সিএনজি চোর চক্রের মূল হোতা আব্দুর রহমান মানিক (৩২)কে চুরিকৃত সিএনজিসহ আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।রবিবার ভোরে শহরের বিরিঞ্চি এলাকার কামাল হাজারী সড়ক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো পুলিশের একটি দল কাজিরবাগ বন্দুয়া ব্রীজের উপর টহল দিচ্ছিলেন।এসময় পরশুরাম দিক থেকে ছুটে আসা একটি নতুন অন টেষ্ট সিএনজি অটোরিকশা ব্রীজ পার হতে গেলে পুলিশেরর সন্দেহ হয়।এসময় পুলিশ গাড়িটি আটকের চেষ্টা করলে সে পালিয়ে যেতে চেষ্টা করে।পরে ধাওয়া করে শহরের বিরিঞ্চি এলাকার কামাল হাজারী সড়ক থেকে মানিককে আটক করা হয়।এদিকে তাকে আটকের আগেই তার সহোযোগী শাফু ও জিয়া গাড়ী থেকে দ্রুত পালিয়ে যায়।
এব্যপারে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)রাশেদ খান চৌধুরী জানান,রবিবার রাতে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের বাহার মিঞার বাড়ী থেকে অভিনব কায়দায় ঘরের তালা কেটে ২ টি সিএনজি চুরি করে এ চক্রের সদস্যরা।পরে ফেনী মডেল থানা পুলিশ একটি উদ্ধার করে এবং আরেকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!