ফেনী
শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২২
, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক

ফেনীতে ১ লাখ ২১ হাজার গাছ রোপণ করা হবে

জলবায়ু পরিবর্তন রোধের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ‌যাপন উপলক্ষে সারাদেশের মতো ফেনীতেও পালিত হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার সকালে ফেনী শহরতলীর কাজীবাগ ইকোপার্কে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, সহকারী কমিশনার নাসরিন সুলতানা, সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা তপন কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জমান বলেন, বৈশ্বিক দুযোর্গ মোকাবিলায় গাছের কোনো বিকল্প নেই। তাই আমরা প্রত্যেকে যেন তিনটি বনজ, ফলজ ও ঔষধী গাছ লাগাই। এসময় তিনি আরো বলেন, আমরা গাছ লাগানোর ব্যাপারে শিক্ষার্থী ও শিশুদের উৎসাহিত করি। সবাই যদি গাছ লাগানোর ব্যাপারে আগ্রহী হয় তাহলে প্রধানমন্ত্রীর লক্ষ্য অর্জিত হবে।

বনবিভাগ সূত্রে জানা যায়, এ বছর মুজিববর্ষ উপলক্ষে জেলাজুড়ে ১ লাখ ২১ হাজার ৯৫০টি গাছের চারা রোপণ করা হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!