ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৫
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে ৪ কোটি টাকার মাদক ধ্বংস

শহর প্রতিনিধি-ফেনীতে ৪ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ১শত  ৫০ টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বিজিবি। বুধবার সকালে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে মাদক দ্রব্য ধ্বংসকরণ ও জনসচেতনতামূলক অনুষ্ঠানের পর এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লার এসপিপিজি সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মো. আহসানুজ্জামান।এসময়  ফেনীস্থ ৪বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মো. সহিদুর রহমান, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকমসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ধ্বংসকৃত মাদকের মধ্যে ৩ কোটি ৩১ লাখ ৪৭ হাজার টাকার মূল্যের ২৬ হাজার ৯৮টি ভারতীয় বোতলজাত মদ, ৪৭ হাজার ২শ’ ৫০ টাকা মূল্যের ১শ’ ৮৯টি ভারতীয় বিয়ার, ২ হাজার টাকা মূল্যের ৫ বোতল ভারতীয় কোরেক্স, ১১ লাখ ৯০ হাজার ৮শ’ টাকা মূল্যের ২ হাজার ৯শ’ ৭৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪ লাখ ৮৫ হাজার ৮শ’ টাকা মূল্যে ১শ’ ৩৮ কেজি ভারতীয় গাঁজা, ২১ হাজার ৩শ’ টাকা মূল্যের ৭১ লিটার বাংলা মদ ও ১৬ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস  ট্যাবলেট রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!